শিরোনাম
◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যালয় খোলাসহ বিভিন্ন দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষকদের অনশনের হুশিয়ারি

শরীফ শাওন: [২] শিক্ষক নেতারা বলেন, ১৭ অক্টোবরের মধ্যে স্কুল খোলা না হলে চলতি মাসে মানববন্ধন, যৌথ স্মারকলিপি প্রদান ও আগামী মাসের প্রথম দিনেই আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

[৩] দাবি সমূহের মধ্যের রয়েছে, ৪০ হাজার কিন্ডারগার্টেনে কর্মরত ৮ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা বরাদ্দ, স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় খুলে দেওয়া ও স্ব স্ব স্কুলে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া।

[৪] রোববার জাতীয় প্রেসক্লাবে কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে নেতারা এসব দাবি জানান।

[৫] নেতারা বলেন, প্রাথমিক শিক্ষায় সরকারের সাফল্যের অর্ধেক অবদান কিন্ডারগার্টেনগুলোর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা স্কুল বন্ধে বেতন পেলেও একই পাঠদান করে কিন্ডারগার্টেন শিক্ষকরা সরকারি পৃষ্ঠপোষকতার বাইরে। এই বৈষম্য একটি সফল রাষ্ট্রে চলতে পারে না।

[৬] তারা বলেন, অফিস আদালত, মার্কেট, গার্মেন্টস, বাস, ট্রেন, লঞ্চ, পার্ক সর্বত্র লোক সমাগম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কওমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার অনুমতি দেওয়া হলো। কিন্ডারগার্টেন স্কুল খুলতে সমস্যা কোথায়?

[৭] সংবাদ সম্মেলনে তারা বলেন, আর্থিক অনটনে হৃদরোগ, আত্মহত্যাসহ নানা কারণে ১৪ জন শিক্ষক মারা গেছেন। ভাড়ার চাপে হাজারো স্কুল বন্ধ হচ্ছে। মানবেতর জীবন থেকে উত্তরণে কেউ কেউ পেশা পরিবর্তন করছেন। এটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়