শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ এ আরাফাত: ‘ধর্ষক লীগ’ বনাম ‘ধর্ষক অধিকার সংরক্ষণ পরিষদ’

মোহাম্মদ এ আরাফাত : আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সকল নেতা এবং মাঠের কর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা, ছাত্রলীগের বিপথগামী যে ছেলেগুলো সিলেটে এবং নোয়াখালীতে ধর্ষণের মতো জঘন্য অপরাধ করেছে, তাদের নিন্দা করেছে, তাদের গ্রেফতার চেয়েছে, বিচার চেয়েছে এবং সাজা চেয়েছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সকলেই ধর্ষিত, নিপীড়িত নারীদের পাশে দাঁড়িয়েছে, কেউ ধর্ষকদের পাশে দাঁড়ায়নি বরং ধর্ষক পশুগুলোকে দল থেকে বহিষ্কার করেছে। সিলেটের ঘটনায় ধর্ষক পশুগুলোকে আওয়ামী লীগেরই সত্যিকারের আদর্শ কর্মী বাবলা চৌধুরী প্রতিহত করেছে এবং ধরিয়ে দিয়েছে। ছাত্রলীগও নিজ সংগঠনের বিপথগামী সদস্যদের বিরুদ্ধে ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে, ধর্ষকের শাস্তি চেয়েছে।
অন্যদিকে, ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়িত নারীটির পাশে না দাঁড়িয়ে, বিভিন্ন কু-যুক্তি হাজির করে ধর্ষক এবং তার সহযোগীদের পাশে দাঁড়িয়েছে। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা (আসলে বিএনপি-শিবির কর্মী) নিপীড়িত নারীটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় পাতায় অশ্রাব্য ভাষায় গালাগাল করেছে। নিপীড়িত নারীটির প্রতি সহানুভূতি তো দূরের কথা তাঁকে ‘বেশ্যা’, ‘পতিতা’ বিভিন্ন অশ্লীল ভাষায় গালি দিয়েছে -সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে এর ভুরি ভুরি প্রমাণ এখনও পাওয়া যাবে। আমি তো মনে করি নিপীড়িত একজন নারীকে বা যেকোনো নারীকে যারা এরকম অশ্লীল ভাষায় গালি দিতে পারে ওরা নিজেরাও একেকজন বাদল- দেলোয়ার, একেকজন ধর্ষক।
তাহলে কী আওয়ামী লীগকে ‘ধর্ষক লীগ’ বলা যায়? না, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে ‘ধর্ষক অধিকার সংরক্ষণ পরিষদ’ বলা উচিত?

  • সর্বশেষ
  • জনপ্রিয়