শিরোনাম
◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল? ◈ তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সভা ◈ প্রথমবার শহীদ মিনারে গিয়ে যা বললেন জামায়াত আমির

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৩:৩৭ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন আটক

সুজন কৈরী : রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে থেকে ৩০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। আটক ৩ জন হলেন- মো. রিপন, মো. মঞ্জু মিয়া ও মো. ইমাম ওরফে আলি ইমাম। তাদের কাছ থেকে গাঁজা ছাড়াও তা বহনে ব্যবহৃত একটি মাইক্রো বাস জব্দ করেছে পুলিশ।

শনিবার হাতিরঝিলের মগবাজার অটোফ্যাশন দোকানের সামনে থেকে ওই তিনজনকে আটক করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। আটকদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, গোপন তথ্যে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী মগবাজার রেলক্রসিং থেকে হাতিরঝিল এলাকার দিকে মাইক্রো বাসে করে গাঁজা নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে মগবাজারের অটোফ্যাশন দোকানের সামনে গাড়ী তল্লাশির জন্য চেকপোস্ট বসানো হয়। তল্লাশি চলাকালে বিকেল ৫টার দিকে মাইক্রো বাসটি আসলে থামানোর জন্য সিগন্যাল দেয়া হয়। কিন্তু সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টাকালে পুলিশ ধাওয়া করে মাইক্রো বাসটি থামায়। এরপর তাতে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাইক্রো বাসটিও।

আটকদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের এই কর্মকর্তা বলেন, আটকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়