শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধোনির মেয়েকে ধর্ষণের হুমকিতে কড়া প্রতিক্রিয়া জানালেন ইরফান পাঠান

এল আর বাদল : [২] মহেন্দ্র সিংহ ধোনির কন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেওয়ায় প্রতিবাদে গর্জে উঠলেন ভারতের আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান। টুইটে তিনি সাফ লিখেছেন যে, কোনও শিশুকে ভয় দেখানোর অধিকার কারও নেই।

[৩] জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ইরফান সাফ লিখেছেন, সব খেলোয়াড়ই নিজেদের সেরাটা দেয়। কখনও কখনও তা কাজে আসে না। কিন্তু তার মানে এই নয় যে, কোনও শিশুকে ভয় দেখানোর অধিকার এসে যায়। ইরফান এই মন্তব্যের মাধ্যমে আঘাত করতে চেয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের, যারা ধোনির খারাপ ফর্মের জন্য জঘন্য হুমকি দিয়েছেন তার পাঁচ বছরের মেয়েকে।

[৪] উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের পরাজয়ের পর ইনস্টাগ্রাম, টুইটার ও ফেসবুক পোস্টে এই হুমকি দেওয়া হয়েছে। জিভার ‘অপরাধ’, তার বাবা আগের মতো ম্যাচ জেতাতে পারছেন না। ইরফান যদিও পরিষ্কার করে দিয়েছেন যে, ক্রিকেটাররা সবাই নিজেদের সেরাটা মেলে ধরতেই চান। তবে কখনও কখনও প্রত্যাশিত পারফরম্যান্স আসে না। কিন্তু, তার জন্য শিশুদের হুমকি দেওয়ার অধিকার কারো নেই।

[৫] এক ব্যক্তি টুইট করেছেন, ভারত ভুল পথে এগোচ্ছে। চারদিকে শুধু নেতিবাচক খবর। এই মন্তব্য ভালভাবে নেননি ইরফান। তিনি পাল্টা টুইট করেন, ভারত নয়, মানুষ। অর্থাৎ, কিছু মানুষের মানসিকতাকে এক হাত নিয়েছেন তিনি। - আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়