শিরোনাম
◈ ইমরান খান‌কে সুচিকিৎসা দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কপিল দেব ও সু‌নিল গাভাস্কারের চিঠি ◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সুজন কৈরী : [২] ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহ্পুর এলাকায় অভিযান চালিয়ে থেকে ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১০। সেইসঙ্গে আটক করা হয়েছে মো. সুমন (৩৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে।

[৩] মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে র‌্যাব-১০ এর সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. আবুল কালাম আজাদ এবং স্কোয়াড কমান্ডার এডি আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দলের অভিযানে গাঁজাগুলো উদ্ধার করা হয়।

[৪] র‌্যাব-১০ জানিয়েছে, অভিযানকালে গাঁজা ছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপ, ২টি মোবাইল ফোনসেট এবং নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি র‌্যাবকে জানিয়েছেন, তিনি একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্যের চালান গাড়িতে বহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।

[৬] আটক সুমনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করার জানিয়েছে র‌্যাব-১০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়