শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাল-তেল-পেঁয়াজ-আলুসহ সব ধরনের সবজির দাম বৃদ্ধি

লাইজুল ইসলাম: [২] গত এক মাসে মিনিকেট ও আটাশ চালের দাম বৃদ্ধি পেয়েছে ৩-৫ টাকা। সবজির দাম বৃদ্ধি পেয়েছে নূন্যতম ২০ থেকে ৫০ টাকা। তবে মরিচের দাম বৃদ্ধি পেয়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫০-১৮০ টাকায়। গত সাত দিনে আলু কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে ১০ থেকে ২৫ টাকা। দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।

[৩] ব্যাংক কর্মকর্তা সাইফুল্লাহ বলেন, এই ভাবে পণ্যের দাম বাড়তে থাকলে জীবন যাপন কঠিন হয়ে উঠবে। প্রতিটি পণ্যের দাম এতটা বৃদ্ধি পেলেও কোনো ধরনের মনিটরিং নাই। আর তা থাকলেও কোনো কাজে আসছে না।

[৪] কাঁচা পণ্য ব্যবসায়ীরা বলছেন, বন্যা পরিস্থিতির কারণে এসব পণ্যের দাম বৃদ্ধি পেঁয়েছে। এই দাম কমতে আরো অনেকটা সময় লাগতে পারে। পানি কমার পর নতুন সবজি আসতে পারে। সেসময় কমতে পারে নিত্যপণ্যের দাম।

[৫] চাল ব্যবসায়ী ও পাইকাররা বলছেন, ধানের দাম বেশি হওয়ার পাশাপাশি চালের দাম উৎপাদন ব্যয় বৃদ্ধি কারণে উচ্চ মূল্যে বিক্রি করতে হচ্ছে চাল।

[৬] যদিও বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি পায়নি কিন্তু দেশীয় কোম্পানিগুলো বোতলজাত তেলের দাম ৫ থেকে ১৫ টাকা বেড়েছে।

[৭] চালের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে তারপরও বাজার শান্ত করা সম্ভব হয়নি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়