শিরোনাম
◈ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ওমান‌কে ৯৬ রা‌নে হারা‌লো আয়ারল‌্যান্ড   ◈ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলামের আহ্বান ◈ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? ◈ ভোটের পর ৩ দিন বন্ধ থাকার পর চালু হলো বেনাপোল বন্দর ◈ মানবিক বাংলাদেশ গড়তে ভিন্নমতসহ সবার সহযোগিতা চাই: তারেক রহমান (ভিডিও) ◈ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসনে কবে কারা জয় পেয়েছিল? তারপর কী হয়েছিল? ◈ আল-বাসা ১৯৩৮: যেদিন ব্রিটিশরা একটি ফিলিস্তিনি গ্রাম পুড়িয়ে শিশুদের জীবন্ত দগ্ধ করেছিল ◈ চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ ◈ নির্বাচনের মর্যাদাপূর্ণ ফল গ্রহণে জামায়াত আমিরকে ধন্যবাদ জানালেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-ভারত সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান

কূটনৈতিক প্রতিবেদক: [২] তিনি আগামী ১২ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ ও ভারত সফর করবেন।

[৩] সফরের শুরুতে ১২ অক্টোবর মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভারতের নয়া দিল্লিতে পৌঁছাবেন। ১৪ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থানকালে তিনি ভারতের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন এবং ইন্ডিয়া-ইউএস ফোরামে প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য রাখবেন।

[৪] ভারত সফরে যুক্তরাষ্ট্র ও ভারতের সমন্বিত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়া এবং কীভাবে যুক্তরাষ্ট্র ও ভারত ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বজুড়ে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করবেন।

[৫] স্টিফেন ই. বিগান ১৪ অক্টোবর ঢাকায় আসবেন। ১৪-১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন।

[৬] বাংলাদেশের সফরে বিগান সকলের সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবেলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়