শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ০১:২৮ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে প্রাইভেটকারে মিললো গাঁজা, আটক ৪

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় প্রাইভেটকারে তল্লাশি করেসাড়ে দশ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে এসব আটক করা হয়।

[৩] আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার মেছেরা গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. মাসুদ মিয়া(২৮), একই জেলার কোতোয়ালী উপজেলার কান্দাপাড়া এলাকার চান মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (৩১) একই জেলার কোতোয়ালী উপজেলার চরভবানীপুর কোনাপাড়া এলাকার মো, আজিজুল করিম ্ওরফে আসলাম উদ্দিনের ছেলে মো. আরিফ হোসেন(৩২) এবং নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলা যাত্রাবাড়ি এলাকার মো. আলাল উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম(২১)।

[৪] বৃহস্পতিবার (৮ অষ্টোবর) রাতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

[৫] এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের ,স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

[৬] অভিযানে আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে ঢাকা মেট্রো-ন-১৮-৮৯৩৪ সিলভার রংয়ের প্রাইভেটকার তল্লাশি করে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৩,১৫,৫০০/- টাকা। এসময় ৪ জনকে আটক ও প্রাইভেটকারটি জব্দ করা হয়। এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ