শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১০:৫২ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবীর চৌধুরী তন্ময়: প্লিজ, ক্রসফায়ারের নামে রাষ্ট্রীয় সন্ত্রাসকে উসকে দেবেন না!

কবীর চৌধুরী তন্ময়: আমাদের একশ্রেণির মানুষগুলো এতোটাই বিচিত্র, একটি বা দুইটি অঘটন নিয়ে পুরো দেশের উপর তার দায়ভার চাপিয়ে দেয়। কোথাও কিছু একটা হলে এ দেশ আমার নয়, নষ্টদের দখলে বাংলাদেশ, এই জন্যই কি স্বাধীন করেছি, ইত্যাদি। সাধারণ মানুষের ওইসব কথায় বা স্ট্যাটাসে ততোটা গুরুত্ব না দিলেও, সমাজ, রাষ্ট্র আর গণমাধ্যমের প্রতিষ্ঠিত ও গ্রহণযোগ্য মানুষগুলো যখন অন্যদের সুরে সুর মিলিয়ে কথা বলে সত্যিই খারাপ লাগে। সেইসাথে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে এতোদিন যা ভেবেছি, এটি নিয়েও নিজের চিন্তা-ধারার পরিপক্কতা নিয়ে সন্দেহ হয়। আরও অবাক করার বিষয়, বিচারহীনতার অপসংস্কৃতির মতো জঘন্য রাষ্ট্রীয় অপরাধ ‘ক্রসফায়ার’ যখন কেউ চায় আবার কেউ যখন বলে ক্রসফায়ারে হত্যা করা হোক, তখন তাদের পরিকল্পনা নিয়েও সন্দেহ হয়।

বিচারকার্জের ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব ছেড়ে দিতে বলেন, যোগ্য লোক দ্বারা আইনের সুশাসন নিশ্চিত করার দাবি তোলেন। কিন্তু প্লিজ! ক্রসফায়ারের নামে রাষ্ট্রীয় সন্ত্রাসকে উসকে দেবেন না। বলা যায় না, এই ক্রসফায়ার মেজর সিনহা, টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা একরামুলের মতো আপনার বা আমার পরিবারের কোনো নির্দোষ প্রিয় মানুষের প্রাণও কেড়ে নিতে পারে। সময়োপযোগী আইন প্রণয়ন, আইনের ধারা পরিবর্তন, পরিবর্ধন করার দাবি জানাতে পারেন। আইনের ফাঁকফোকর বা অপব্যবহার বন্ধের দাবি তুলতে পারেন। প্লিজ, ক্রসফায়ার নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ