শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুয়া নিয়োগপত্রে যোগ দিতে গিয়ে ঢামেকে আটক ৩

মোস্তাফিজুর রহমান : [২] ভুয়া নিয়োগপত্র নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহস্পতিবার সকালে চাকরিতে যোগদান করতে গিয়ে ভুক্তভোগীসহ নিয়োগ-বাণিজ্যের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

[৩] জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঢামেক প্রশাসনের ব্লকে উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদের কক্ষে ভুয়া নিয়োগপত্র নিয়ে এসহান হাসান নামের এক যুবক গিয়ে বলেন, ‘আমি চাকরিতে যোগদান করতে এসেছি। এ আমার নিয়োগপত্র’। নিয়োগপত্রটি দেখেই সন্দেহ হয় আল আজাদের।

[৪] তিনি বলেন, সকালে এহসান আহমেদ আমার কাছে একটি ভুয়া নিয়োগপত্র নিয়ে আসেন। তিনি জানান, ঢামেকে তার ওয়ার্ড বয় হিসেবে চাকরি হয়েছে। এটি তার নিয়োগপত্র। পরে নিয়োগপত্রের কাগজটি দেখেই আমাদের সন্দেহ হয়। কাগজের প্রথমেই লেখা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়। এরকম কোনো মন্ত্রণালয় বাংলাদেশে নেই। এরপর কাগজের বিভিন্ন লেখা দেখে এটি স্পষ্ট হয় যে, নিয়োগপত্রটি ভুয়া। নিয়োগপত্রের নিচে স্বাস্থ্য সচিবের স্বাক্ষরও জালিয়াতি করা হয়েছে। পরে বিষয়টি হাসপাতালের পরিচালককে জানালে তিনি শাহবাগ থানায় জানান। এরপর থানা পুলিশ এসে ৩ জনকে আটক করে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।

[৫] শাহবাগ থানার এসআই মো. সেলিম জানান, ঢামেক থেকে তিনজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। এদের মধ্যে এহসান আহমেদ গোপালগঞ্জের মোকসেদপুরের লেহাউড় গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে। মূলত এহসানের চাকরির জন্যই ভুয়া নিয়োগপত্র নিয়ে তার মামা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমএলএসএস জামানকে সঙ্গে নিয়ে ঢামেকে গিয়েছিলেন। তাদের সঙ্গে ছিলো ভুয়া নিয়োগপত্র দেয়া প্রতারক চক্রের সদস্য বঙ্গবন্ধু মেডিকেলের আনসার সদস্য কামরুল হাসান (৩৫)। এই তিনজনকেই আটক করা হয়েছে। চক্রের সঙ্গে ঢামেক আনসারের এপিসি আলমগীরও জড়িত আছে বলে জানা গেছে। তবে তিনি করোনা পজেটিভ হয়ে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন। সুস্থ হলে তাকেও আটক করা হবে।

[৬] ভুক্তভোগী চাকরিপ্রার্থী এহসানের মামা জামান সাংবাদিকদের বলেন, আমি বঙ্গবন্ধু মেডিকেলে চাকরি করি। এজন্য সেখানকার আনসার সদস্য কামরুল হাসানের সঙ্গে পরিচয় হয়। তার মাধ্যমেই আমার ভাগিনাকে ঢামেকে মাস্টাররুলে ওয়ার্ড বয় হিসেবে চাকরি দেয়ার জন্য দুই দফায় সাড়ে ৫ লাখ টাকা দিয়েছি। তার সঙ্গে ঢামেকেও এক আনসার ও মশিউর নামে আরেক ব্যক্তি জড়িত রয়েছে। তাদের দেয়া নিয়োগপত্র নিয়েই আমার ভাগিনাকে নিয়ে চাকরিতে যোগদান করাতে ঢামেকে এসেছি। এখানে এসে জানতে পারি এসবই ভুয়া। এখানে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিই হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়