শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মৌন মিছিল

এএইচ রাফি: [২] বৃহস্পতিবার বিকেলের দিকে প্রেসক্লাবের সামনে থেকে বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত ফেসবুক ভিত্তিক সংগঠন বাউনবাইরার কতা'র সদস্যরা ব্যতিক্রমর্ধমী এই কর্মসূচী পালন করে। এসময় সংগঠনের সদস্যরা মুখে কালো মাস্ক পড়ে প্রতিবাদী মৌন মিছিল করেছে।

[৩] বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে ফেসবুকভিত্তিক সংগঠন বাউনবাইরার কথা এর সদস্যরা হাতে বিভিন্ন স্লােগানের ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলা শহরের হাসপাতাল রোডের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জড়ো হন। এসময় সংগঠনের সকল সদস্যরা মুখে কালো মাস্ক পড়েন।

[৪] সারাদেশের ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে সেখান থেকে তাঁরা একটি প্রতিবাদী মৌন মিছিল বের করে। মিছিলটি শহরের পৌর আধুনিক সুপার মার্কেট, মঠের গোড়া প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

[৫] প্রতিবাদী এই মৌন মিছিলে কলেজ শিক্ষক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা নিয়ে গড়া ফেসবুকভিত্তিক সংগঠন বাউনবাইরার কতার এডমিন চিকিৎসক মাহবুবুর রহমান এমিল, সোহেল রানা ভূইয়া, মাহবুবুল আলম, আরিফুল ইসলাম, সদস্য চিকিৎসক সৈয়দা
সামিহা বাঁধন ও বাচিক শিল্পী বাছির দুলালসহ অনেকেই উপস্থিত ছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়