শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় জেলা হাসপাতালগুলোতে আইসিইউ ও অক্সিজেনের ব্যবস্থা করছে সরকার : প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, গত শীতে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হয়েছিল। করোনাভাইরাস আবার শীতকালে আসতে পারে, সেটা মাথায় রেখে প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থাসহ তাৎক্ষণিক সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিচ্ছি। আমরা হাসপাতালগুলোতে ইতোমধ্যে ২ হাজার ডাক্তার এবং ৩ হাজার নার্স নিয়োগ দিয়েছি। করোনাভাইরাস কেবল বাংলাদেশেই নয় সমগ্র বিশ্বেই ক্ষতির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

[৩] তিনি বলেন, করোনা জয় করেই সরকার এগিয়ে যাবে। বাংলাদেশ যেমন ’৭১ এর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে কাজেই যে কোন ধরনের সমস্যা সেটা প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্য সৃষ্ট দুর্যোগই হোক না কেন আমরা সেগুলো মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ।

[৪] বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক উদ্বোধন শেষে দেয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ