শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে নিজ বাসা থেকে সেনাসদস্যের স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি : [২] বৃহস্পতিবার সকালে শহরের কসবা মোল্লাপাড়া এলাকার বাড়ির উঠান থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত সুরভী সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের শফিউল্লাহর মেয়ে এবং সেনা সদস্য নাজিম আহমেদের স্ত্রী। নাজিম বর্তমানে সাউথ সুদানে ব্যান ইঞ্জিনিয়ার হিসেবে জাতিসংঘ মিশনে কর্মরত রয়েছেন। এদিকে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ সিআইডি, পিবিআই ও ডিবির কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৩] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ১২/১৩ বছর পূর্বে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ভাটি লঙ্গরপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম আহমেদের সাথে বিয়ে হয় সুরভী আক্তারের। ৩ বছর আগে শহরের কসবা মোল্লাপাড়া এলাকায় জমি কিনে হাফবিল্ডিং বাসা করে সেখানেই বসবাস করে আসছিলেন নাজিম আহমেদ। গত বছর সুদানে মিশনে যাবার পর থেকে ওই বাসায় ২ কন্যা সন্তান নিয়ে একাই থাকতেন সুরভী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির গেট খোলা ও উঠানে সুরভীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওইসময় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেলেও বাড়ির কোন জিনিস খোয়া যায়নি বলে জানায় স্থানীয়রা।

[৪] শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার বিষয়ে বিষয়ে তদন্ত চলছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেইসাথে ওই হত্যার রহস্য উদঘাটনেও কাজ করছে পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়