শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতে সরকারগুলোর ভুল নীতির কারণে মানবেতর জীবনযাবন করছে বিশ্বের অধিকাংশ মানুষ: অক্সফাম

আসিফুজ্জামান পৃথিল: [২] বিশ্বের অধিকাংশ সরকার দশকের পর দশক জুড়ে স্বাস্থ্য, কর ও শ্রমনীতিতে ।ুল সিদ্ধান্ত নেয়ায় কমেনি ধনি ও দরিদ্রের মধ্যে পার্থক্য। এ কারণে বিশ্বের অধিকাংশ অর্থনীতি কোভিড-১৯ জনিত ধাক্কা সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েচে। অক্সফামের একটি প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। আল জাজিরা, অক্সফাম

[৩] এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অক্সফাম ও ডেভলপমেন্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল-ডিএফআই। এই ব্যাপারে অক্সফামের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক চিমা ভেরা আল জাজিরাকে বলেন, ‘সরকারগুলো স্বাস্থ্যখাতে যথেষ্ঠ ব্যয় করেনি। কম পারিশ্রমিকের হাত থেকে তারা তাদের কর্মীবাহিনীকেও রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা ধনিদের উপর করারোপ এবং দরিদ্রদের প্রণোদনা দিতে ব্যর্থ হয়েছে।’

[৪] বিশ্বের ১৫৮টি দেশের মধ্যে মাত্র ২৬টি তাদের জাতীয় বাজেটের ১৫ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করেছে করোনাভাইরাস অতিমহামারীর পূর্বে বলে জানা গেছে কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়েটি ইনডেক্স -সিআরআইআই এর দেয়া তথ্যে।

[৫] ১০৩টি দেশে এক তৃতিয়াংশ কর্মীবাহিনী মৌলিক শ্রমসুরক্ষার আওতাতেই নেই। বিশ্বের মাত্র ৫৩টি দেশে সামাজিক সুরক্ষা স্কিম রয়েছে। অর্থাৎ বিশ্বের মাত্র ২২ শতাংশ কর্মীবাহিনী অসুস্থতা বা অন্য কারণে চাকরি হারালে বিভিন্ন প্রণোদনা পেয়ে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়