শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার পর ঢাকায় প্রথম শিশু সোনিয়া ধর্ষণের প্রতিবাদ করেছিলেন ফরহাদ : ফওজিয়া মোসলেম

দেবদুলাল মুন্না: [২] শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের সাবেক সদস্য মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকী। ১৯৮৭ সালের ৯ অক্টোবর তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রাজধানী মস্কোতে সফরকালে মারা যান। তার সম্পর্কে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এ তথ্য জানান।

[৩] ফওজিয়া মোসলেম বলেন, সোনিয়া ধর্ষণের ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী বেগম সুফিয়া কামাল প্রতিবাদ আন্দোলনের ঘোষণা দেন এবং আহ্বান জানান, ‘জাতির বিবেক জাগ্রত হও’। এ আহ্বানে সাড়া দিয়ে সিপিবির তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদের নির্দেশে সবাই সেই আন্দোলনে যোগ দেন।

[৪] তিনি জানান, ফরহাদ ভাইয়ের ডাকনাম ছিল বাদল আবার অনেকে কবীর ভাইও ডাকতেন। সেটা আমরা অনেক পরে জেনেছি। ১৯৬৫ সালে তিনি ঢাকায় রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেন। বেশিরভাগ সময় পরনে থাকত সাদা পায়জামা ও পাঞ্জাবি। হাতে কাগজপত্র রাখার মতো একটা ছোট রেক্সিনের ব্যাগ। অতি সাধারণ বেশভূষার ছোটখাটো মানুষটার আগমন বৈঠকের অবয়বে সামান্য হেরফের ঘটালেও, বেশ মনে আছে, মুহূর্তের মধ্যেই এক অদৃশ্য ইন্দ্রজালে সবাই আবিষ্ট হয়ে পড়েছিলাম।

[৫] মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জানাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে।

[৬] শুক্রবার বনানী কবরস্থানে তার সমাধিতে সিপিবিসহ বিভিন্ন দল-সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হবে।

  • সর্বশেষ