শিরোনাম
◈ যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী ◈ ৩০০ প্লাস্টিকের ড্রাম দিয়ে অবিশ্বাস্যভাবে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার!(ভিডিও) ◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গিয়াস উদ্দিন: [২] ''থামিয়ে দাও মেয়েদের প্রতি তোমার অসুবিধা বা ভেবে দেখো তুমিও একদিন হতে পারো একটি মেয়ের বাবা" এস্লোগানে চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও নেতৃবৃন্দরা।

[৩] বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে এই মানববন্ধনের আয়োজন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আইয়ুব বাবুল।

[৪] দেশজুড়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে পটিয়ায় ও বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তন্মধ্যে অংশ হিসেবে পটিয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রী পটিয়া উপজেলার নারী জাগরণ এবং সর্বস্তরের সাধারণ জনগন।

[৫] মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণকারীদের কোন ধর্ম বা দল নেই। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদন্ড । ভবিষ্যতে কেউ ধর্ষণ করার সাহস করতে যেন না পারে। ধর্ষনের বিরুদ্ধে সারাদেশে চলমান এই আন্দোলনকে কাজে লাগিয়ে যারা সরকার পতন করতে চান। তারা সাবধান হয়ে যান। ধর্ষণকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন।

[৬] পটিয়ার নারী জাগরণ ও সর্বস্তরের মানববন্ধনে উপস্থিত ছিলেন। এম নাছির উদ্দিন, ফরিদ আহমদ, নুরুল আবছার, বি. কম শামসু, মুক্তিযোদ্ধা আহমদ নূর, মুক্তিযোদ্ধা আমিনুল হক, ব্যাংকার নুরুল ইসলাম, অধ্যাপক রওশনগীর আমিরী, আবু তাহের প্রমুখ।

[৭] পটিয়া উপজেলা ছাত্রলীগ যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর পটিয়া সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল করে। মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে জাতীয় সংগীত পাঠ করে ছাত্র ছাত্রীরা। সমাবেশে তাদের বক্তব্য শেষ করে পুনরায় মিছিল নিয়ে পটিয়া সরকারি কলেজে এসে মিছিল শেষ করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়