শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতির উন্নতি হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক দেখতে যাব : প্রধানমন্ত্রী

বাশার নূরু: [২] করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির উন্নতি হলে কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক দেখতে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাওরের এ সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

[৪] শেখ হাসিনা বলেন, আমার মনটা পড়ে থাকল। এ সড়ক দিয়ে গাড়িতে কবে যাব। রাষ্ট্রপতিও চান আমি যেন সরাসরি যাই। আমি যাব। করোনা পরিস্থিতির উন্নতি হলে এ সড়ক দেখতে যাব।

[৫] হাওরের বিস্ময়’ হিসেবে পরিচিত এই সড়কটি কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করে নির্মিত হয়েছে।

[৬]এক সময়ের অবহেলিত ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে সংযুক্ত করেছে এ সড়কটি। দিগন্ত বিস্তৃত হাওরের মাঝ দিয়ে পিচঢালা প্রশস্ত উঁচু সড়কটি হাওরের সৌন্দর্যকে যেন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এলাকায় বেড়েছে কর্মসংস্থানের সুযোগ।

[৭]এ সড়ককে ঘিরে হাওরে ভারতের কেরালা মডেলে পর্যটন এলাকা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

[৮]কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, এক সময়ের দুর্গম হাওরে এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। ভবিষ্যতে এ সড়কটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত করা হবে।

[৯]জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম জানান, গত অর্থবছরে ৮৭৪ কোটি টাকা ব্যয়ে ২৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ‘অল ওয়েদার সড়ক’ নির্মাণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়