শিরোনাম
◈ ইরানে ১০ টনের ‘মাদার অব অল বোম্বস’ ফেলার হুমকি, কতটা ভয়ংকর এই অস্ত্র? ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হলে ধর্ষণ প্রবণতা কমে যাবে: ব্যারিস্টার শফিক আহমেদ

ভূঁইয়া আশিক : [২] ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা হয়, ‘যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা আহত করার চেষ্টা করে, তাহলে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। আর ধর্ষণের চেষ্টা করলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে।’

[৩] এই আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে সাবেক আইনমন্ত্রী ব্যারস্টার শফিক আহমেদ বলেন, দেশে এখন যে পরিমাণ ধর্ষণ হচ্ছে, নারী ও শিশুদের কোনো অবস্থাতেই কোনো নিরাপত্তা নেই। সাজা বৃদ্ধি করলে একটা রেস্ট্রিকশন আসতে পারে।

[৪] যে ধরনের অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে সমাজে, যেভাবে ধর্ষিত হচ্ছে নারী ও শিশু, যে মেয়েটি ধর্ষিত হচ্ছে, তার তো জীবনে একটা ‘দাগ’ পড়ে গেলো। তার সুশৃঙ্খল ব্যহত হলো। কাজেই দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয় ধর্ষকদের, তাহলে ধর্ষকেরা আর সাহস পাবে না ধর্ষণের মতো জঘন্য কাজ করতে।

[৫] মৃত্যুদণ্ড বিধান করতে বাধা আসবে কেন? এতো বড় অপরাধ হবে, কিন্তু প্রতিরোধে সরকার আইন করতে পারবে না? তা তো হয় না।

[৬] সরকার চাইলে যেকোনো সময় এই আইন করতে পারবে। যদি সংসদ না থাকে তাহলে প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করতে পারেন, পরে সংসদ বসলে পাস করিয়ে নিতে পারবে।

  • সর্বশেষ