শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস বিষয়ক সিডিসি গাইডলাইনের ৪টি বিধি ভেঙেছেন ট্রাম্প ও হোয়াইট হাউজ

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বেশ কিছু সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একসঙ্গে এতোজন আক্রান্ত হবার কারণ অনুসন্ধান করতে গিয়ে বিবিসি দেখেছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির প্রায় ৪টি বড় ধরনের নিয়মের ব্যতয় ঘটেছে হোয়াইট হাউজে। বিবিসি

[৩] সিডিসির নিয়ম বলছে, জনাকীর্ণ এলাকায় কিংবা যারা বাড়িতে থাকেন না, তাদের আশেপাশে গেলে অবশ্যই কাপড়ের মাস্ক পড়তে হবে। এদিকে হাসপাতাল থেকে ফিরেই মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। অধিকাংশ বিশেষজ্ঞ বলছেন, তিনি এখনও কোভিডমুক্ত হননি।

[৪] সিডিসি বলছে, কোনও অনুষ্ঠান আয়োজিত হলে অবশ্যই ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। তবে ট্রাম্পের সুপ্রিম কোর্ট বিচারপতির নাম ঘোষণা অনুষ্ঠানে প্রতিটি চেয়ার ছিলো পাশাপাশি লাগানো। হাত তো মিলিয়েছেনই একে অপরকে আলিঙ্গন করেছেন অতিথিরা। ওয়াশিংটন ডিসিতে ৫০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকশ।

[৫] সিডিসি বলছে, করোনা পজিটিভ এলে অবশ্যই সেলফ আইসোলেশনে যেতে হবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হাসপাতাল থেকে কিছুক্ষণের জন্য বের হয়ে রীতিমতো মটর শোভাযাত্রায় অংশ নেন। ফলে ঝুঁকিতে পড়েছেন তার সিক্রেট সার্ভিস এজেন্টরা।

[৬] সিডিসি বলছে, করোনা পজেটিভ এলে গত কয়দিন কাদের আশেপাশে যাওয়া হয়েছে খুঁজে বের করে তাদের জানাতে হবে। কিন্তু জো বাইডেনের দল বলছে তার সঙ্গে প্রেসিডেন্ট বিতর্ক করলেও ব্যক্তিগতভাবে তাদের কিছুই জানানো হয়নি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়