শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএমপিতে ৬ এডিসি ও এসির বদলি

ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চারজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত চার এডিসির মধ্যে ডিএমপির এডিসি মোহাম্মদ ইকবাল হোসাইনকে এডিসি লজিস্টিকস বিভাগে, আইসিটি বিভাগের শাহ নূর আলম পাটোয়ারীকে এডিসি ডেভেলপমেন্ট-২ বিভাগে, ডেভেলপমেন্ট-২ বিভাগের এডিসি এএসএম মুক্তারুজ্জামানকে এডিসি আইসিটি বিভাগ, মিশন ট্রেনিং থেকে প্রত্যাগত এডিসি মোছা. লুবনা মোস্তফাকে এডিসি উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে বদলি করা হয়েছে।

এছাড়া ট্রাফিক-উত্তরা পশ্চিম জোনের এসি মো. আরিফুল ইসলামকে ডিবি-ওয়ারী বিভাগে ও মোহাম্মদ সাইফুল মালিককে এসি ট্রাফিক-উত্তরা পশ্চিম জোনে বদলি করা হয়েছে।যুগান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়