শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত

মহসীন কবির : [২] অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছিল করোনার উপসর্গ। এরপরই কোভিড টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট আসে পজেটিভ। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

[৩] গতবছর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে কাটান তিনি। সেই সিওপিডির সমস্যা তথা শ্বাসকষ্টই ভাবাচ্ছে চিকিৎসকদের।

[৪] ইতিমধ্যে টলিপাড়ায় বেশ কয়েকজনের অভিনেতার শরীরেই করোনা থাবা বসিয়েছে। দিন কয়েক আগেই সপরিবারে আক্রান্ত হন কোয়েল মল্লিক। করোনায় থাবায় মৃত্যু হয় রাজ চক্রবর্তীর বাবারও। একে একে আক্রান্ত হয়েছেন বহু টিভি তারকাও। ক্রমে সুস্থ হয়ে ফের কাজে ফিরেছেন তাঁরা। সৌমিত্র চট্টোপাধ্যায় বয়সজনিত কারণ এবং কোমর্বিডিটির ঝুঁকি উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। চলছে লাগাতার পর্যবেক্ষণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়