শিরোনাম
◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্র লীগের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার

রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

[৩] সোমবার (৫ অক্টোবর) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ প্রতাহারের বিষয়টি জানানো হয়।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা জেলা শাখার অন্তর্গত ঈশ্বরদী উপজেলা শাখা ও পৌর শাখা কমিটির উপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

[৫] প্রসঙ্গত, পাবনা-৪ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় কার্যালয়ের মধ্যেই একাধিক নেতা-কর্মীকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া যায়। যাতে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। আয়োজিত উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনকে অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে এসব ঘটনার সূত্রপাত ঘটে। এই ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ জরুরী সভা আহ্বান করে ঈশ্বরদী উপজেলা ও ছাত্রলীগের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়