শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৩:৪৮ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে কু‌ড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

র‌হিদুল খান: [২] টেনিস বল মনে করে টেপ খুলতে গিয়েছিল দুই শিশু কিন্তু আসলে তা ছিল বোমা। বিস্ফোরণে গুরুতর জখম হলো শিশু দুটি।

[৩] সোমবার সন্ধ্যার দিকে যশোর শহরের ঘোপ মাহমুদুর রহমান স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আহত দুই শিশু হলো সাপান (১১) ও মেহেদি (৯)।

[৪] আহত দুই শিশুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে খেলার মাঠে কে বা কারা বোমা ফেলে রেখেছিল, তা এখনো জানা যায়নি।
আহত সাপান ঘোপ সেন্ট্রাল রোড এলাকার বাইজিদ রহমানের আর মেহেদি একই এলাকার মুকুল আহমেদের ছেলে।

[৫] স্থানীয়রা বলছেন, প্রতিদিনের মতো বিকেলে শিশুরা মাহমুদুর রহমান স্কুলের মাঠে খেলা করছিল। ওই সময় তারা টেনিস বলের মতো বস্তুটি কুড়িয়ে পায়। সেটি নিয়ে তারা স্কুলের ছাদে গিয়ে টেপ খোলার চেষ্টা করে। ওই সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

[৬] হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক স্বপন জানান, আহতদের একজনের কব্জি ক্ষতবিক্ষত হয়েছে। অন্যজনের শরীর ঝলসে গেছে।

[৭] যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, বোমা বিস্ফোরণের বিষয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়