শিরোনাম
◈ বাংলাদেশের ব্রহ্মপুত্রের নদের পলিতে রেয়ার আর্থের সন্ধান, খুলতে পারে উচ্চপ্রযুক্তি শিল্পের নতুন দুয়ার! ◈ এবার হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট ◈ মহাসড়কে ৬০টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স: দুর্ঘটনা মোকাবিলায় নতুন যুগের সূচনা ◈ আঞ্চ‌লিক উত্তেজনার কথা ব‌লে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বন্ধ করলো আরব আ‌মিরাত! ◈ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষ করে তুল‌তে ২৩৫ কোটি টাকার ইনস্টিটিউটে প্রশিক্ষণ পাননি একজনও ◈ রাজশাহীতে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে যেভাবে চুরি করল তেল, ভিডিও ভাইরাল ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক সুবিধা কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ ◈ ক্রিকে‌টে চমকের জন্য তৈরি শাহরুখ খান, দ্য হান্ড্রেডে দেখা যেতে পারে নাইটরাইডা‌র্সের নতুন দলকে?  ◈ বাংলাদেশের কাছে হেরে মাথাব্যথা বেড়ে গে‌ছে অস্ট্রেলিয়ার! দ্বিতীয় টেস্টে বাদ ওপেনার  ◈ সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ বছরের শিশুকে ধর্ষণ করে ৫০০ টাকার নোট দিলো ধর্ষক!

ডেস্ক রিপোর্ট: ১১ বছরের শিশুকে ৭৫ বছর বয়সী বৃদ্ধা কর্তৃক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের নন্দনকানন এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত সাধন বড়ুয়া একই এলাকার মৃত যামিনী বড়ুয়ার পুত্র।

এই ঘটনায় কিশোরীর বাবা সুকুমার বড়ুয়া ৫ অক্টোবর (সোমবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাউজান থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন আইন ৯(১) ধারায় মামলা (৭/তাং-০৫-১০-২০২০) দায়ের করেন। তিনি বলেন,গত ৩ অক্টোবর আবুরখীলে আমার বোন প্রতীমা বড়ুয়ার বাড়িতে থাকা আমার ১১ বয়সী কন্যাকে ধর্ষণ করেন সাধন বড়ুয়া নামের এক নরপশু।

ঘটনার দিন বিকাল চারটার দিকে আমার বোনের বাড়ির প্রতিবেশী সাধন বড়ুয়া আমার মাতৃহারা কন্যাকে ফুসলিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে সাধনা কুটিরে নিয়ে গিয়ে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে পাঁচশত টাকার একটি নোট ধরিয়ে দেন। পরে আমার অবুজ মেয়েটি ঘরে ফিরে তার ফুফুকে জানিয়ে দেন।

আজ (সোমবার) সন্ধ্যায় ধর্ষক সাধন বড়ুয়াকে আসামী করে মামলা দায়ের করেছি। আমি আমার এই মাতৃহারা শিশুটির ধর্ষণের বিচার চাই। তিনি আরো জানান, আজ (সোমবার) দুপুরে র্যাব নরপশু ধর্ষক সাধন বড়ুয়াকে তার বাড়ি হতে আটক করে নিয়ে গেছেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আমিত বিজয় বড়ুয়া বলেন, আজ দুপুরে র্যাব সাধন বড়ুয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছেন। এই ব্যাপারে র্যাব-৭ এর হাটহাজারী শাখার এএসপি রায়হান মুরাদ বলেন, আমরা এমন কাউকে আটক করি নি। তবে অভিযান পরিচালনা করব।

এই ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন বলেন, আজ (সোমবার) সন্ধ্যায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে আগামীকাল(মঙ্গলবার) মেডিকাল টেস্টের জন্য প্রেরণ করা হবে। র‌্যাব কর্তৃক আটকের বিষয়ে তিনি বলেন, আমি বাদীর কাছ থেকে শুনেছি। তবে, এখনও সত্যতা পায় নি।

উল্লেখ্য, ভিকটিমের বাড়ি রাঙ্গামাটি জেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভেদভেদী এলাকায়। ৭ বছর পূর্বে ভিকটিম শিশুটি মা মারা যান। বাবা সুকুমার বড়ুয়া চট্টগ্রাম নগরীতে চাকরি করেন। মা মারা যাওয়ার পর হতে পারিবারিক অসুবিধার কারণে ভিকটিম শিশু কন্যা ও তার এক ভাই রাউজান উপজেলার অবুরখীলে ফুফুর বাড়িতে থাকেন। ভিকটিম শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

ইত্তেফাক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়