শিরোনাম
◈ ইরানের ১০০ বিলিয়ন ডলার যেসব দেশে আটকে আছে! ◈ অর্থনীতিতে ইতিবাচক ধারা, বাড়ছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ◈ দূষণকারীদের রেহাই নেই, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা: সংসদে পরিবেশমন্ত্রী ◈ ঢাকা মহানগরের খাসজমি বরাদ্দের সুযোগ নেই: সংসদে ভূমিমন্ত্রী ◈ কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে শিগগিরই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ◈ ‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান ◈ 'দুই দিন পানিতে ভাসছি'- আন্দামান সাগর থেকে বেঁচে ফেরা ব্যক্তির অভিজ্ঞতা ◈ সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর, শূন্য পদের তথ্য চেয়ে মন্ত্রণালয়ের চিঠি ◈ বিশ্বকা‌পে নেইমার ইস‌্যু‌তে ব্রাজিল প্রেসিডেন্ট লুলার দ্বারস্থ ‌কোচ আনচেলত্তি ◈ জ্বালানি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীজনদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে গলায় ফাঁস দেয়া গৃহবধূর লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘিতে রুমি আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের ছাতারবাড়ি গ্রামে তার স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত রুমি আক্তার উপজেলার ছাতারবাড়ি গ্রামের হাসান (২৩)-এর স্ত্রী। এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে।

[৩] স্থানীয়রা জানান, আদমদীঘির ছাতারবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে হাসানের সাথে প্রায় দেড় বছর আগে একই গ্রামের এমদাদুল হক দুদুর মেয়ে রুমি আক্তারের বিয়ে হয়। হাসানের ভাই আনছার আলী জানায়, গতকাল সোমবার হাসান ও তার স্ত্রী রুমি আক্তারের মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটে। এ ঘটনায় তার ভাইয়ের স্ত্রী গৃহবধু রুমি আক্তার সকাল ১০টায় দ্বিতলা ঘরের একটি কক্ষে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত রুমির বাবা এমদাদুল হক দুদু জানায়, তার মেয়েকে কৌশলে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে বলা হচ্ছে।

[৪] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, মৃত্যু ঘটনাটি রহস্যজনক হওয়ায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত মৃত্যুরহস্য জানা যাবে। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়