শিরোনাম
◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২ ◈ ঈ‌দের পরই উত্তপ্ত হ‌চ্ছে সংসদ ও মাঠের রাজনীতি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারীদের রক্ষায় পাড়া মহল্লায় পাহারা বসাতে হবে: রিজভী

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান প্রশাসন পুলিশ দিয়ে কিছু হবে না। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সারা দেশে ধর্ষক বাহিনী গড়ে উঠেছে। ধর্ষণ, নারী নির্যাতনের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা জড়িত। এদের হাত থেকে নারীদের রক্ষা করতে হবে।

[৩] রুহুল কবির রিজভী বলেন, আজকে বাংলাদেশে ফরাসি বিপ্লবের মতো ত্রাসের রাজত্ব চলছে। ওই বিপ্লবের সময়ে যেমন শব্দবন্ধ চালু হয়েছিলো রেইন অব টেরর ত্রাসের রাজত্ব। আজকে এখানেও সেই ত্রাসের রাজত্ব বিরাজ করছে।

[৪] তিনি বলেন, এমসি কলেজে তরুণী ধর্ষণ, পাহাড়ি নারী ধর্ষণের ঘটনাগুলো পৈশাচিক ও বর্বর। এ ধরনের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক। যা ঘটছে তা রক্ত ও হাড় শীতল করে দেয়। নোয়াখালীতে যা ঘটেছে তা সব বর্বরতাকে হার মানিয়ে দেয়। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ আর হতে পারে না।

[৫] সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার এবং ইতিহাস বিকৃতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন রিজভী একথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়