শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যবিপ্রবির দ্বিতীয় বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন

জহুরুল ইসলাম: [২] বিশ্ববিদ্যালয়ের ক্রমবর্ধমান প্রশাসনিক, একাডেমিকসহ বিভিন্ন ভবন ও গবেষণাগারে বৈদ্যুতিক সরবরাহ নিরবিচ্ছিন্ন ও সহনীয় মাত্রায় রাখতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১৬০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন করা হয়েছে।

[৩] সোমবার দুপুরে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন দ্বিতীয় এই বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন করেন।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সাব-স্টেশনটি স্থাপন করা হয়েছে। বিশ^বিদ্যালয়ে ৮০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন আরেকটি বৈদ্যুতিক সাব-স্টেশনও রয়েছে।

[৪] বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়, সাব-স্টেশন থেকে বর্তমানে নয় তলা বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন, হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব এবং আনসারদের নতুন বাসভবনে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে নির্মাণাধীন স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন, বীর প্রতীক তারামন বিবি হল, প্রকৌশল ওয়ার্কশপ এবং চাহিদা অনুযায়ী বিভিন্ন ভবনে নিরবিচ্ছিন্ন ও সহনীয় মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হবে।

[৫] উদ্বোধনের পরে সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিন ড. এ এস এম মুজাহিদুল হক, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. সুমন চন্দ্র মোহন্ত, ড. নাসিম রেজা, ড. মো. মেহেদী হাসান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ ও সাধারণ সম্পাদক ড. মো. আমজাদ হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আমিনুর রহমান, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি, গ্রন্থাগারিক মোহা. আমিনুল হক, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রিয়াজুল মতিন, কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা মো. মছুয়াদ আলী প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ