শিরোনাম
◈ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ সংঘবদ্ধ হচ্ছে, গুজব ছড়িয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে দ্বন্দ্বের চেষ্টা ◈ চীন ও ভারতের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ দেখ‌তে পা‌বেন না! সম্প্রচার নিয়ে চরম অনিশ্চয়তা  ◈ টানা ৫ দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ টিকিটের জন্য পাঁচ কোটি টাকা চেয়েছিল, তৃণমূল ছাড়ার ঘোষণা সা‌বেক ক্রিকেটার ম‌নোজ তিওয়ারির ◈ পাকিস্তান সিরিজে টি‌কিট ছাড়াই খেলা দেখতে পারবে শিক্ষার্থীরা ◈ সৌদি আরব থেকে ১ লাখ টন তেল নিয়ে জাহাজ পৌঁছাল, সচল হচ্ছে ইস্টার্ন রিফাইনারি ◈ ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন করে বিশ্বকে তাকে লাগিয়ে দিল তুরস্ক ◈ লিমন-বৃষ্টির সম্মানে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় ◈ তিস্তা চুক্তি: ক্ষমতার পালাবদলে কি ভাঙবে ১৫ বছরের অচলাবস্থা? ◈ প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন জঙ্গি কারখানায় পরিণত না হয়: শিক্ষামন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা

মনিরুজ্জামান সুমন: [২] রোববার সন্ধায় চুয়াডাঙ্গার দামুড়হুদার গোবিন্দপুর গ্রামে স্বামী স্ত্রীকে এক ঘরে ঢুকিয়ে গলা কেটে হত্যা করেছে দুষ্কৃতীরা। ঐদিন রাত সাড়ে আটটার দিকে ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।

[৩] গ্রাম বাসিরা জানিয়েছেন, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ইয়ার আলী মোল্লা (৫৫)ও তার স্ত্রী মাজেদা খাতুনকে (৪৭) সকলের অজান্তে তাদের নিজ ঘরে গলা কেটে হত্যা করে কে বা কারা পালিয়ে যায়। সারাদিন ঐ বাড়িতে কাউকে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়।

[৪] ঘর তালা বন্ধ দেখে গ্রামের বাসিন্দারা পুলিশকে খবর দেন। দামুড়হুদা মডেল থানার ওসি মো আব্দুল খালেক ঘটনাস্থলে এসে সাংবাদিকদের জানান, জবাই করে খুন করা লাশ উদ্ধার করা হয়েছে।

[৫] অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু রাসেল জানান ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে, তবে পরিবারের লোকজন বা ছেলে মেয়েরা কোথায় থাকে তাও জানার চেষ্টা করছি। কারণ এতো বড় একটা ঘটনা ঘটলো রহস্য আছে। বিষয়টি খতিয়ে দখো হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়