শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কারা আগে ভ্যাকসিন পাবে, এমাসেই তালিকা চূড়ান্ত হচ্ছে

রাশিদুল ইসলাম : [২] আগামী বছরের শুরুতেই ভারতে প্রথম কোভিড ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। তিনি জানিয়েছেন একটি ফরম্যাট তৈরি হচ্ছে যেখানে রাজ্যগুলি অগ্রাধিকারের ভিত্তিতে জনসংখ্যার তালিকা জমা দিতে পারে। টাইমস অব ইন্ডিয়া

[৩] সাধারণত স্বাস্থ্যকর্মী, ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষ ও যাদের শারীরিক অবস্থা খারাপ তাদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া দেয়া হবে। একটা রূপরেখা তৈরি হবে। অবশ্য বিদেশ থেকে কোনও ভ্যাকসিন এলে আগে তা আইসিএমআর ভাল করে খতিয়ে দেখবে বলেই জানিয়েছেন ডক্টর হর্ষ বর্ধন।

[৪] ভারতের স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, প্রথমে ৪০ থেকে ৫০ কোটি ডোজ অন্তত ২০ থেকে ২৫ কোটি ভারতীয় নাগরিকের শরীরে দেয়া হবে। ২০২১ সালের জুলাই মাসের মধ্যে এই কাজ হয়ে যাবে। অবশ্য এই ভ্যাকসিনের ট্রায়াল এখনও বিভিন্ন পর্যায়ে রয়েছে।

[৫] ভারত ভ্যাকসিন কিনতে আনুমানিক ৮০ হাজার কোটি টাকা সংগ্রহে বিশ্বব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক থেকে ১৫ হাজার কোটি টাকা ঋণ জোগার করতে পেরেছে। তবে ভারত কোনও ফিনান্সিয়াল এজেন্সির অর্থের উপর নির্ভর করছে না।

[৬] ভারতে ভ্যাকসিন ঠিকভাবে পৌঁছে দিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়, নীতি আয়োগ ও ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের কর্মকর্তারা একটি কমিটিতে কাজ করছে। এ কমিটি ভ্যাকসিনের সরবরাহের দিকে খেয়াল রাখবে।

  • সর্বশেষ