শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত-৪

এস, এম রিয়াজ: [২] বিদ্যুৎস্পৃষ্টে শরিফুল ইসলাম বাবু নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অষ্টোবর) দুপুরে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সাতঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

[৩] এ সময় একই স্থানে কাজ করতে থাকা নির্মান শ্রমিক মাসুদ (২০) ,নয়ন (২৪), দেলোয়ার (২৮) ও মোতালেব (৩০) নামের আরো চার শ্রমিক আহত হন। নিহত শরিফুল ইসলাম বাবু (২৪) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার আশিম গ্রামের মুনছুর আলির ছেলে।

[৪] ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সাতঘর নামক এলাকার জামিয়া ফারুকিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি ব্রিজের পাইলিংয়ের পিলার বসানোর সময় কাজ করতেছিল শ্রমিকরা।

[৫] এ সময় নির্মাণ কাজের পাশে থাকা ৪৪০ কেভি ভোল্টের একটি বিদ্যুৎ লাইনে লোহার রডের সঙ্গে স্পর্শ হলে পাঁচ জন নির্মান শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক শরিফুল ইসলাম বাবু কে মৃত ঘোষণা করেন।

[৬] ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মো. ফয়সাল আহম্মেদ জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া ৫ জন শ্রমিক কে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এদের মধ্যে শরিফুল কে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকিদের চিকিৎসা চলছে।

[৭] ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ