শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণের শিকার ৭ম শ্রেণীর ছাত্রী,  ১০ম শ্রেণীর ছাত্র গ্রেফতার

মাহবুবুল আলম: [২] [২] লক্ষ্মীপুরের রায়পুরের চর কাছিয়া গ্রামে বিয়ের প্রলোভনে ৭ম শ্রেণীর ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে ১০ম শ্রেনীর ছাত্র আশরাফুল ইসলাম তামিমকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই স্থানীয় মোল্লারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

[৩] শনিবার (৩ অক্টোবর) সকালে মেডিকেল রিপোর্টের জন্য কিশোরীকে সদর হাসপাতালে এবং কিশোরসহ উভয়কে আদালতে পাঠানো হবে বলে থানা থেকে নিশ্চিত করা হয়েছে। তামিম দক্ষিণ চরবংশি ইউপির চরকাছিয়া গ্রামের মাজি বাড়ীর পল্লী চিকিৎসক মোঃ সেলিমের ছেলে।

[৪] মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর ধরে কিশোরির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওই কিশোর। বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে কিশোরির সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলা হয়। বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে কিশোর অস্বীকৃতি জানায়।

[৫] কিশোরের বাবা মোঃ সেলিম ও মামা জয়নাল জানান, কোন ধর্ষণের ঘটনা ঘটেনি। মেয়েটিকে বিয়ে করার জন্য তার পরিবার পরিকল্পিতভাবে ঘটনা সাজিয়ে কিশোর তামিমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

[৬] রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, কিশোর তামিমের সামনে কিশোরী জবানবন্ধি দিয়েছে। তার ভিত্তিতে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। শনিবার সদর হাসপাতালে মেয়েটির ডাক্তারী পরীক্ষা শেষে উভয়কে আদালতে পাঠানো হবে।সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ