শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছি: গয়েশ্বর

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ক্ষমতাসীন সরকারের সাথে জনগণের কোনো কাবিন নামা তথা ভোট দেয়ার সম্পর্ক নেই। তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে তাদের ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে। সংসদ হলো ভোট ডাকাতদের অভয়ারণ্য। তারা মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার মূল চেতনা গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা বিনষ্ট করেছে। দেশের সার্বভৌমত্ব আছে কি না দেখা যায় না। আমরা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছি।

[৩] গয়েশ্বর বলেন, আজকে দেশের সার্বভৌমত্ব থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্দোলনের কোনো সময় থাকে না। ইস্যুতে আন্দোলন হয়। সরকারের হাতে দেশ নিরাপদ নয়। পশুপাখির জন্য যেমন অভয়ারণ্য দরকার তেমনি ধর্ষকলীগের জন্য ভাসানচরে অভয়ারণ্য করে দেন। পাপিয়াদের মতো যারা আছে তাদেরকে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে।

[৪] তিনি বলেন, বর্তমান সরকার তো যৌন চেতনা বৃদ্ধির সুযোগ দিয়েছে। প্রধানমন্ত্রী নিজেকে রক্ষা করছেন। অথচ সারা জাতি ছাত্রলীগের সোনার ছেলেদের দ্বারা নিপীড়িত। আমাদেরকে আরেকবার নামতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে। বিশাল প্রতিবাদ গড়ে তুলতে হবে। যার ঢেউয়ে তারা ভেসে যাবে যারা দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলে।

[৫] শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদী যুব সমাবেশে গয়েশ্বর এ কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়