শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৪:৪৭ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৪:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাগামহীন সবজির বাজারে দিশেহারা নগরবাসী, মাছ-মুরগি ও ডিমে কিছুটা স্বস্তি

লাইজুল ইসলাম : [২] শুক্রবার সকালে কারওয়ান বাজার কাঁচা পন্যের পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম নিয়ন্ত্রণহীন। সাধারণ বাজারগুলোতেও কাঁচা সবজির দাম অতিরিক্ত। রাজধানীবাসী বাজারে এসে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার করতে হিমশিম খাচ্ছেন।

[৩] পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবজি। মগবাজার, পলাশি, নিউ মার্কেটে কাঁচা মরিচ ১৮০, করলা ৮০, গাজর ৯০, টমেটো ১২০, পটল ৬০, বরবটি ৬০-৭০, বেগুন ৮০, কাকরোল ৭০, লতি ৬০, মূলা ৬০, উস্তা ৬০, পেপে ৫০, ঢেড়শ ৬০ টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে।

[৪] সাইজ ভেদে লাউ বিক্রি হচ্ছে ৬০-৮০, কুমড়া বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। প্রতি হালি কাঁচ কলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা। তবে এখনও দাম বৃদ্ধি পায়নি পেঁয়াজের। বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৬ টাকা। শাকের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। পুই শাক ৪০, লাল শাক ৩০, লাউ শাক ৫০, ডাটা শাক ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

[৫] এক থেকে দেড় কেজির ইলিশ মাছ বিক্রি হয়েছে ৮০০-১০০০ টাকায়। ৬০০-৭০০ গ্রাম ইলিশি মাছ বিক্রি হয়েছে ৬০০ টাকা। ছোট সাইজের দেশি কই বিক্রি হয়েছে ২০০ টাকা করে। শিং মাছ প্রতিকেজি বিক্রি হয়েছে ২০০-২২০ টাকায়। পুটি মাছ ১ কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া অন্যান্য মাছের দামও ছিলো তুলনামূলক কম।

[৬] এদিকে চালের দাম গত দুই সপ্তাহ ধরে বেশি। মিনিকেট পুরান ৫৫/৫৬ আর নতুন ৫২/৫৪ টাকা করে বিক্রি হচ্ছে। অন্যান্য চালের দামও আগের বেশি দামে বিক্রি হচ্ছে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়