শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ভিটামিন এ ক্যাপসুল খাবে ১০ লক্ষাধিক শিশু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জানানো হয়, কুমিল্লা জেলায় ১০ লাখ এক হাজার সাতশ’ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।
বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, ডা. হাসান মাহমুদ ইকবাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ফিরোজ আল মাহমুদ ও মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক।

ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন বলেন, কুমিল্লায় ১০ লাখ এক হাজার সাতশ’ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। জেলায় মোট চার হাজার আটশ’ ৩৬টি কেন্দ্রে নয় হাজার ছয়শ’ ৭২ জন মাঠ কর্মী কাজ করবেন।

প্রসঙ্গত, এ বছর ৪ থেকে ১৭ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়