শিরোনাম
◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করতে বলায় প্রেমিকাকে হত্যা, ডোবায় ফেলল লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে শাহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। বিয়ের জন্য চাপ দেয়ায় তার হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে প্রেমিক ইয়াছিন আরাফাত। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ইয়াছিন ও তার সহযোগী মো. রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।ডেইলি-বাংলাদেশ

গ্রেফতার ইয়াছিন আরাফাত বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকার জামাল উদ্দিনের ছেলে এবং রাসেল একই এলাকার চৌকিদার বাড়ির মো. আব্দুল মালেকের ছেলে। নিহত শাহানা চাঁদপুরের পুরান বাজার এলাকার শাহ আলমের মেয়ে।

গ্রেফতাররা নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠায়।

সুধারম থানার ওসি নবীর হোসেন বলেন, মুঠোফোনে শাহানার সঙ্গে ইয়াছিনের প্রেম হয়। সম্পর্কের জেরে এর আগে কয়েকবার প্রেমিকের উদ্দেশ্যে চাঁদপুর থেকে শাহানা নোয়াখালীতে আসেন। সবশেষ ২৯ সেপ্টেম্বর নোয়াখালী আসেন তিনি। ওই দিন ইয়াছিনকে বিয়ের জন্য চাপ দেন শাহানা। এ নিয়ে প্রেমিক-প্রেমিকার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সহযোগী রাসেলকে নিয়ে শাহানাকে নোয়ান্ন ইউপির খন্দকার স’মিলের পেছনে একটি তিনতলা পরিত্যক্ত ভবনে নিয়ে যায় ইয়াছিন। পরে শাহানার হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। এরপর লাশ বস্তায় ভরে একই ইউপির করমুল্লাপুর গ্রামের একটি ডোবায় ফেলে দেয় তারা।

সোমবার সকালে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্ন ইউপির করমুল্যাহপুর গ্রামের একটি ডোবা থেকে শাহানার বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ