শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় ইয়াবা ও ফেনসিডিলসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরা থানা এলাকায় বুধবার দিনগত রাতে গোয়েন্দা বিভাগের (ওয়ারী) ডেমরা জোনাল টিম, র্যাব-১০ (ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি) ও থানা পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ও ৩১ বোতল ফেনসিডিলসহ ৮ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

[৩] এসব বিষয়ে বুধবার রাতেই ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক ৩ টি মামলা হয়েছে।

[৪] গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ ইলিয়াস (৩৬), মো. আন ইসলাম (২২), মো. রহমত (২০), মো. আজম খলিফা (৩০), মো. আফজাল হোসেন রনি(৩৫)। এদের কাছ থেকে ১ টি মোটর সাইকেল ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১৫ লক্ষ টাকা। বর্তমানে তারা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

[৫] র্যাব-১০ এর অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- মো. লেবু মিয়া (৩০) ও মো. সবুজ মিয়া (২৮)। এদের কাছ থেকে দটি মোবাইল সেট ও ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে যার অনুমান মূল্য ২৮ হাজর টাকা। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।

[৬] এদিকে ডেমরা থানা পুলিশের অভিযানে ৩ বোতল ফেনসিডিলসহ মো. আরিফ মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এসব বিষয় নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়