শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনসহ ৫ জনের বিরুদ্ধে কারণ দর্শানের নোটিশ

রিয়াজুর রহমান : [২] চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় বিপ্লব উদ্যানে সিটি কর্পোরেশনের উচ্ছেদ কার্যক্রমে কেন অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানতে চেয়ে এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আদালত।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি একেএম সিরাজুল ইসলাম।

[৪] বুধবার (৩০ সেপ্টেম্বর) স্টাইল লিভিং আর্কিটেক্টসের চেয়ারম্যান মিজানুর রহমানের নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজনসহ ৫ জনের বিরুদ্ধে কারণ দর্শানের এ নোটিশ দেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন।

[৫] প্রশাসক খোরশেদ আলম সুজন ছাড়া মামলার প্রতিপক্ষরা হলেন- প্রধান নির্বাহীকর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম এবং প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ।

[৬] আগামী ৫ দিনের মধ্যে প্রশাসক সুজনসহ ৫ জন ব্যক্তি আদালতে হাজির হয়ে উচ্ছেদ বিষয়ে কারণ দর্শাবেন।

[৭] আদালত সূত্রে জানা যায়, আর্কিটেক্ট মিজানুর রহমান তার আবেদনে বিপ্লব উদ্যানে দোকান নির্মাণের ক্ষেত্রে কোনরকম চুক্তির ব্যাত্যয় ঘটেনি দাবি করে সেখানে চসিকের তরফ থেকে চালানো উচ্ছেদ অভিযানকে অবৈধ ও একতরফা দাবি করেন।

[৮] সম্প্রতি চুক্তির শর্তভঙ্গের অভিযোগ এনে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে উচ্ছেদ অভিযান চালায় চসিক। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়