শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ: হতাহতদের বিসিবির সহায়তা

নিজস্ব প্রতিনিধি: [২] নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার দুপুরে বিসিবির সিনিয়র জাতীয় ম্যানেজার আবদুল বাতেনের নের্তৃত্বে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] বিসিবির প্রতিনিধি দল পশ্চিম তল্লা এলাকায় গিয়ে হতাহতদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলে। তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। পরে প্রত্যেক পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবন, আটা, চিনিসহ প্রায় পঁচিশ কেজি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন।

[৪] এসময় বিসিবির কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এ্যাডমিন ম্যানেজার অবসরপ্রাপ্ত মেজর হাসিব, এ্যাসিসট্যান্ট ম্যানেজার শহিদুল ইসলাম, একাডেমী ইনচার্জ ও জাতীয় দলের সাবেক পেস বোলার মোহাম্মদ আলী এবং এ্যাসিসট্যান্ট ম্যানেজার আকবর হোসাইন ভূঁইয়া রিমন।

[৫] বিসিবির সিনিয়র জাতীয় ম্যানেজার আবদুল বাতেন নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং এই শোক কাটিয়ে উঠার প্রত্যাশা করেন।

[৬] তিনি বলেন, 'বোর্ডের নির্দেশে প্রতিনিধি দল হতাহতদের স্বজনদের পারিবারিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে এসেছেন। এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের অবগত করা হবে। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসবে।'

  • সর্বশেষ