শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বসুন্ধরা কোভিড হাসপাতালে করোনা চিকিৎসা বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর কুড়িলে অবস্থিত বসুন্ধরা কভিড হাসপাতালে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল স্বাস্থ্য সেবা কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া একই সময়ের মধ্যে হাসপাতালে ব্যবহৃত সকল যন্ত্রপাতি ফেরত দিতেও নির্দেশনা দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবেলায় বসুন্ধরা কনভেনশন সেন্টারকে কভিড-১৯ ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে হাসপাতালটিতে করোনাভাইরাস সংক্রমিত রোগী ভর্তির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় সরকারকে বিপুল পরিমান আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি ভিত্তিতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে উল্লেখিত নির্দেশনাগুলো হলো- বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাতিলকরণ, চিকিৎসা সেবায় নিয়োজিত সকল চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের ফেরত আনাপূর্বক বদলি বা পদায়ন, ২ হাজার ৩১টি জেনারেল বেড, ৭১টি আইসিইউ বেড হাসপাতাল, ১০টি ভেন্টিলেটর, যাবতীয় আসবাবপত্রসহ আনুসঙ্গিক জিনিসপত্র আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফেরত দিতে বলা হয়েছে। চিঠিতে হাসপাতালটির বিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনা বিল পরিশোধের জন্যও বলা হয়েছে।

সূত্র : বণিক বার্তা

  • সর্বশেষ
  • জনপ্রিয়