শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৩:৪৪ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ দলের খেলা দেখতে গ্যালারিতে ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক : [২] বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে দুবাইয়ের গ্যালারিতে হাজির হন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।

[৩] ভারতে খেলা হলে কলকাতার বেশিরভাগ ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থেকে দলকে উৎসাহিত করেন শাহরুখ। এবার অবশ্য খেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। করোনার কারণে কোয়ারান্টাইন ও বায়ো-সিকিওর বাবলে থাকার বাধ্যতামূলক শর্ত থাকায় দলের প্রথম দুই ম্যাচে মাঠে দেখা যায়নি শাহরুখকে।

[৪] মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে মাঠে থাকতে পারেননি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে উদ্দীপ্ত করেছেন। হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর দলের তরুণদের পারফরম্যান্সের যেমন উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, তেমনই সিনিয়রদেরও কৃতিত্ব দিয়েছেন অনভিজ্ঞ ক্রিকেটারদের যথাযথ গাইড করার জন্য।

[৫] এদিন রাজস্থানের বিপক্ষে ম্যাচ দেখতে যে মাঠে আসবেন শাহরুখ, এটি অবশ্য ম্যাচ শুরুর আগেই জানিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর। সেই মতো ম্যাচের মাঝেই স্টেডিয়ামে পৌঁছে যান কিং খান। দলও তাকে হতাশ করেনি। শাহরুখের সামনে রাজস্থানকে ৩৭ রানে হারিয়েছে কলকাতা। উঠেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।- জি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়