শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সঙ্গীর কানে নিজের অভিযোগ কীভাবে তুলবেন ভাবছেন? এই চারটি উপায় অবলম্বন করে দেখুন

তন্নীমা আক্তার: [২] সম্পর্ক বড়ই স্পর্শকাতর হয়। তার মান-অভিমান ষোলোআানা। হাজারও অভাব-অভিযোগ থাকে। সামনের মানুষটার কানে তা সঠিকভাবে পৌঁছে দিতে না পারলেই মুশকিল। “আমার কোনও কথাই দেখছি তোমার কানে ঢোকে না।” বাঙালি বাড়িতে এ বাক্য নিশ্চয়ই শুনেছেন অথবা বলেছেন। বললেই কি সব কথা সঙ্গীর কানে তোলা যায়? যায়। যদি কিছু সহজ উপায় অবলম্বন করেন।

[৩] সময় সুযোগ বুঝে: নিজের কথা বলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। আপনার সঙ্গীর মুড যাচাই করে নিন। তিনি সেই সময় আপনার কথা শোনার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা দেখে নিন। অফিসের কাজের মাঝে কথা বলতে গেলেই বিপত্তি। তাতে অশান্তির সৃষ্টি হতে পারে। তাই সময় বুঝেই মনের কথা বলুন। সংবাদ প্রতিদিন

[৪] উপযুক্ত ভাষা : শব্দ ব্রহ্মের সমান। তাই কোথায়-কীভাবে তার প্রয়োগ করতে হবে তা আপনাকেই বুঝতে হবে। একটি কথা একাধিকভাবে বলা যায়। একটু ভালবেসে বললে সামনের মানুষের মন মোমের মতো গলে যেতে বাধ্য।

[৫] ‘আমি’র বদলে ‘আমরা’কে প্রাধান্য : বেশিরভাগ সম্পর্কে সমস্যা হয়ে যায় ‘আমি’ শব্দ। আমিত্বের অহংবোধে ‘আমরা’ হারিয়ে যায়। আপনি যদি সামনের মানুষটার সঙ্গে নিজেকে জড়িয়ে মনের কথা বলেন তাহলে সেই মানুষটাও আপনার কথার সঙ্গে একাত্ব হতে পারবেন।

[৬] লক্ষ্যভ্রষ্ট হওয়া চলবে না : মহাভারতে অর্জুন ঠিক যেমন শুধুমাত্র পাখির চোখ দেখেছিলেন ঠিক সেভাবেই আপনাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। অযথা আদরের প্রলোভনে পা দেবেন না। তাতে শরীর ক্ষণিকের আরাম পাবে কিন্তু মনের চাহিদা পূরণ হবে না। তাই লক্ষ্যপূরণ আপনাকে করতেই হবে। মনের কথা আগে সঙ্গীর কানে তুলতে হবে।

[৭] যেকোনও সম্পর্কে ভারসাম্য প্রয়োজন। আপনার কথা আপনার সঙ্গীর কানে পৌঁছলে, একইভাবে তাঁর মনের কথা আপনি বুঝলে সম্পর্ক মধুর হয়ে উঠবে। জীবন সুখে এবং সর্বোপরি শান্তিতে কাটবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়