শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কটূক্তির জবাব দিলেন শাহরুখ কন্যা সুহানা

অনলাইন ডেস্ক: সুহানা খান, বলিউড বাদশাহ শাহরুখ খান এবং গৌরী খান দম্পতির মেয়ে। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জবাব দিলেন তার শরীরের রং নিয়ে কটূক্তিকারীদের।

২০ বছর বয়সী সুহানা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বর্ণবাদের প্রতিবাদ করে বলেন, সেই ১২ বছর বয়স থেকে তাকে কুৎসিত বলা শুরু হয়েছে। এসব এখনই থামানো উচিত।

‘চারদিকে অনেক কিছু চলছে। শরীরের রংয়ের এই প্রকারভেদ এমন একটা বিষয় যা আমাদের দূর করা উচিত। এটা শুধু আমার বিষয় নয়। অনেক ছেলে-মেয়ে এর ভুক্তভোগী।’‘স্কিন টোনের কারণে সেই ১২ বছর বয়সে আমাকে কুৎসিত শুনতে হয়েছে।’

বলিউডে পা রাখার আগেই জনপ্রিয়তা পাওয়া এই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে ভালাই সক্রিয়। প্রায়ই তাকে ছবি-ভিডিও পোস্ট করতে দেখা যায়।

বেশ কয়েক মাস হল সুহানা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবার জন্য উন্মুক্ত করেছেন। ইতিমধ্যে ৮ লাখের বেশি ফলোয়ারও জুটে গেছে তার।

সুহানা কবে সিনেমায় নাম লেখাবেন, সেটি জানার আগ্রহ অনেকেরই। তিনি নিজে দিনক্ষণ না বললেও আগে জানিয়েছেন, হয়তো কোনোদিন করবেন।

কিংবদন্তি বাবার মেয়ে সুহানা শুধু সিনেমা নিয়েই ভাবছেন না। নিজের সমাজটাও তিনি পরিবর্তন করতে চান। আর তাই নানা অসঙ্গতি নিয়ে প্রায়ই সরব হন।

https://www.instagram.com/p/CFugYlIHC-7/

  • সর্বশেষ
  • জনপ্রিয়