শিরোনাম
◈ ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু, আরও যেসব জেলায় চালু হচ্ছে দেখুন তালিকা ◈ ইরান যু‌দ্ধের কার‌ণে তীব্র সংক‌টে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি! ◈ ইরানের সঙ্গে সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প ◈ ৩ মে ঢাকায় আস‌ছে পাকিস্তান ক্রিকেট দল, বাংলাদেশের বিরু‌দ্ধে সি‌রি‌জের প্রথম টেস্ট ৮ মে ◈ দুর্নীতি, কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ নিয়ে তদন্তে আইসিসি  ◈ হরমুজ প্রণালিতে আবারও আটকে গেল ‘বাংলার জয়যাত্রা’ ◈ নতুন শত্রুর হিসাব কষছে ইসরায়েল, আলোচনায় উঠে আসছে পাকিস্তান ও তুরস্ক ◈ উপসাগরীয় বন্দরে অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের ◈ ইসরায়েলকে এবার সতর্ক করেছেন ট্রাম্প ◈ চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টিই বন্ধ!

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতিসংঘে রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের মিথ্যাচারে ক্ষুব্ধ বাংলাদেশ : ডয়েচে ভেলে

দেবদুলাল মুন্না: [২] এ তথ্য ডয়েচে ভেলের। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের চলমান সাধারণ অধিবেশনে মিয়ানমার মিথ্যা তথ্য উপস্থাপন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার জাতিসংঘে দেয়া ভার্চুয়াল বক্তব্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অফিসের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিয়াও তিন্ত সোয়ে বলেন, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা এবং আরাকান আর্মির গেরিলা বাহিনী মিয়ানমারের বিরুদ্ধে তাদের কার্যকলাপে বাংলাদেশকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে।

[৩] এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের একজন কূটনীতিক বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমার যে মিথ্যাচার এবং অপপ্রচার করেছে, ভিত্তিহীন সেসব অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

[৪]ঢাকার আরেক কর্মকর্তা ডয়েচে ভেলের কাছে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ, সন্ত্রাসীদের অর্থায়ন ও সন্ত্রাসবাদের অন্য চালকদের প্রতি বাংলাদেশ জিরো-টলারেন্স নীতি বজায় রেখেছে।

[৫] ২০১৭ সালে জোর করে বাস্তুচ্যুত করা মিয়ানমারের ১১ লাখের বেশি নাগরিককে অস্থায়ী আশ্রয় দিয়েছে বাংলাদেশ। মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের শিকার হয়েছিলেন এসব রোহিঙ্গা। তিন বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়