শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির আন্দোলন রাজপথে নয়, পত্রিকায় আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ: ওবায়দুল কাদের

সমীরণ রায় : [৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আন্দোলন করে নাকি খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি। তাদের আন্দোলনের রং কী, বর্ণ কেমন এরইমধ্যে তাদের নেতাকর্মীরা তো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। নেই বস্তুগত পরিস্থিতি। এনিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত।

[৪] তিনি বলেন, বিএনপি একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। কখনও নির্বাচন কমিশন, আগাম নির্বাচন আবার কখনও সরকার পরিবর্তন। আন্দোলন-সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ। আর আন্দোলন তো সুদূর পরাহত। দেশের ইতিহাসে এমন ব্যর্থ দায়িত্বহীন ও লক্ষ্যহীন দলের উদাহরণ একমাত্র বিএনপিই।

[৫] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন কেন্দ্রে যায় না। তারা ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। জণগণ এখন বুঝে গেছে। বিএনপির মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই। দেশে যদি গণতন্ত্র না থাকে, মতপ্রকাশের স্বাধীনতা না থাকে, তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কী করে?

[৬] এসময় আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা-১৮ আসনে মোহাম্মদ হাবিব হাছান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কাদের।

[৭] বুধবার তার বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়