শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবার সঙ্গে আদালতে মিন্নি

ডেস্ক রিপোর্ট: বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামী স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি আদালতে উপস্থিত হয়েছেন। বাবার মোটরসাইকেলে করে তিনি আদালতে যান। কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকেও। আলোচিত এ মামলার রায় আজ।

সকাল ৯টায় বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে আদালতে উপস্থিত হন মিন্নি। তাকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করবেন সম্পাদক। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রায় পড়ে শোনাবেন। সবার নজর এখন আদালতের দিকে।

এ মামলায় কৌতূহল মিন্নিকে নিয়ে। মিন্নি দোষী কিংবা নির্দোষ তার প্রমাণ হবে রায়ের মধ্য দিয়ে।

রিফাত শরীফের স্ত্রী মিন্নি এ মামলার এক নম্বর সাক্ষী ছিলেন। পরে রিফাতের পরিবার হত্যার নেপথ্যে তাকে দায়ি করে সংবাদ সম্মেলন করে। পুলিশি তদন্তেও আসামী করা হয় মিন্নিকে।

সূত্র : মনবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়