শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ দিন ধরে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি : নমুনা সংগ্রহকারী মেডিক্যাল টেকনোলজিস্টসহ ল্যাবের অপর কয়েক সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ দিন যাবত করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো.আব্দুস সালাম ১৯ সেপ্টেম্বর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। ২১ সেপ্টেম্বরের প্রাপ্ত ফলাফলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল টেকনোলজিস্ট কাজী মুহাম্মদ ইউনুস আলী ২৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। ২৫ সেপ্টেম্বরে পাওয়া প্রাপ্ত ফলাফলে তারও করোনা পজিটিভ ফল আসে। ফলে গত ৩ দিন ধরে জেলা হাসপাতালের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, জেলা হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহকারী টেকশিয়ানসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। তবে খুব শীঘ্রই শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে একজন টেকনিশিয়ান এনে করোনার নমুনা সংগ্রহের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।বাংলা টিবিউন

  • সর্বশেষ