শিরোনাম
◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোপালে পরকীয়ার বাধা পেয়ে স্ত্রীকে পিটুনি, পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক: নিজ ঘরে স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরকীয়ায় বাধা পেয়ে স্ত্রীকে পেটানো ওই পুলিশ কর্মকর্তার নাম পুরুষোত্তম শর্মা। তিনি ভারতের মধ্যপ্রদেশের ভোপালের আইপিএস অফিসার।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, স্ত্রীকে বাড়ির মধ্যে বেধড়ক মারধর করছেন ওই আইপিএস অফিসার তথা পুলিশের ডিজিপি পুরুষোত্তম শর্মা। এমনকি তাকে টেনেহিঁচড়ে এনে মেঝেতে সজোরে ফেলে দেন। আঘাত পেয়ে চিৎকার করে ওঠেন ওই গৃহবধূ। তখনই তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন এক ব্যক্তি। তিনি বাড়ির কর্মচারী বলেই জানা গিয়েছে। কোনোভাবে গৃহবধূকে পুরুষোত্তম শর্মার হাত থেকে উদ্ধার করেন তিনি।

জানা গেছে, পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পেটান ওই পুলিশ কর্মকর্তা। মারধরের ভিডিওটি ছড়িয়ে পড়তেই আইপিএস অফিসারের এমন হিংস্র ও অমানবিক কাণ্ডের নিন্দায় সরব হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ডিজিপির ছেলে। মায়ের ওপর অত্যাচার করার জন্য বাবার শাস্তি দাবি জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়