শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প কোন নেতৃত্ব নেই: ডেপুটি স্পীকার

মনিরুল ইসলাম: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন জাতীয় সংসদ ভবনস্থ ডেপুটি স্পীকারের বাসভবনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে উদযাপন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া কেক কেটে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

[৩] ডেপুটি স্পীকার বলেন, নানা প্রাকৃতিক দূর্যোগ ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে প্রধানমন্ত্রী যেভাবে দেশের উন্নয়ন কার্যক্রম অব্যহত রেখেছেন সেটি বিশ্বে বিরল। বিশ্ব আজ করোনার প্রকোপে দিশাহারা। এই মহামারি মোকাবেলা করতে শেখ হাসিনার সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

[৪] তিনি বলেন, প্রধানমন্ত্রীর মানসিক মনোবল ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারনে এ সমস্যা বিশ্বের অন্যান্য দেশের মতো প্রবল রূপ ধারণ করতে পারেনি। তাই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তর ও দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে হলে দেশ ও জাতির কল্যানে শেখ হাসিনার নেতৃত্ব অপরিহার্য।

[৫] প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন ডেপুটি স্পীকার। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ