শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান ◈ দিল্লি সফরে রাশিয়া থেকে ‘ফ্লাইং ক্রেমলিন’ ও ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর যত বৈশিষ্ট্য জানাগেল ◈ দেবিদ্বারে ব্যাংকের ভেতর গ্রাহকের ৪ লাখ টাকা চুরি করা সেই ব্যাক্তি ঝিনাইদহ থেকে গ্রেপ্তার ◈ মাকড়সার মতো লেজ, নেই কোনো হাড়: বিরল সাপের রহস্য উন্মোচনে চমকপ্রদ তথ্য

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালমান শাহ’র পরিবারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা সামিরার

অনলাইন ডেস্ক: দেশের চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ’র পরিবারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মামলা করেছেন সালমানের স্ত্রী সামিরা হক। মামলায় সালমানের মা নিলুফার জামান চৌধুরী নীলা, ছোট ভাই চৌধুরী মোহাম্মদ শাহরান ইভান ও মামা আলমগীর কুমকুমকে অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন

এ ব্যাপারে সামিরা গণমাধ্যমকে বলেন, ‘কয়েকমাস আগে চট্টগ্রামের কোর্টে মামলাটি করেছি। তাদের পরিবারের একজন সদস্য একবার হাজিরাও দিয়েছেন। তারপর থেকে তারা এখন কিছুটা চুপ। গত ২৪ বছর ধরে একটা বানানো গল্প বলে দেশের মানুষকে আমার বিপক্ষে রেখেছেন তারা।

'আইনের প্রতি বরাবরই শ্রদ্ধা দেখিয়ে চুপ আছি। এখন সময় হয়েছে কথা বলার। সেই ১৯৯৬ সালেও বলেছি ইমন (সালমান শাহ) আত্মহত্যা করেছে, এখনো একই কথা বলছি। আগামী অক্টোবর মাসে পিবিআই চূড়ান্ত রায় দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করছি। তারপর অনেক কিছুর হিসাব চাইব।'

উল্লেখ্য, সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। পরে মৃত্যুর এক বছর পর তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু থেকে হত্যা মামলা দায়ের করেন। পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ নিয়ে শুনানির জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

  • সর্বশেষ