শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের কবর হোক জনগণের মন থেকে: তথ্য উপদেষ্টা ◈ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বাংলাদেশে কেন সহিংসতা, ভারতের ভূমিকা নিয়ে কেন আলোচনা? ◈ গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী ◈ গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ◈ মিস ইউনিভার্সে মূল মুকুট না জিতেও দুই বিভাগে সেরা বাংলাদেশের সামিরা খান মাহি ◈ মুশ‌ফিকুর র‌হিম অবসরে যাচ্ছেন, ঘোষণা দিলেন বি‌সি‌বি সভাপ‌তি তামিম ইকবাল ◈ মেয়াদ ‌শেষ হওয়ার আ‌গেই ক্ষ‌তিপূরণ দি‌য়ে সিমন্সকে বিদায় করতে প্রস্তুত বিসিবি, নতুন কোচ হয়ে আস‌ছেন জোনাথন ট্রট? ◈ রেলওয়ে স্টেশনের নিরাপত্তায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন, নজরদারিতে ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশন ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিপ‌ক্ষে টেস্ট দল ঘোষণা ক্রিকেট অ‌স্ট্রেলিয়ার ◈ এলএনজি আমদানিতে বিপুল ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ এ ফোন: মেঘনা নদী থেকে ১০০ যাত্রী উদ্ধার

সুজন কৈরী: পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ বিকল ট্রলারের যাত্রীর ফোন পেয়ে হাতিয়া উপকূলে মেঘনা নদী থেকে ১০০ জন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শনিবার দুপুর ১২টায় নোয়াখালীর হাতিয়া উপকূলের মেঘনা নদী থেকে ভীত সন্ত্রস্ত ও উদ্বিগ্ন কন্ঠে আবদুর রহমান নামের একজন ফোন করে জানান, তারা একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে নারী ও শিশুসহ প্রায় ১০০ জন যাত্রী হাতিয়া থেকে চেয়ারম্যানঘাট যাচ্ছিলেন। পথে চেয়ারম্যান ঘাট থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে মাঝ নদীতে ট্রলারটি বিকল হয়ে যায়। কলার আরও জানান, নদীতে তখন প্রচন্ড স্রোত ছিল ও তীব্র বাতাস বইছিল। তাদের বিকল ট্রলারটি নদীর উত্তাল ঢেউয়ে দিক্বিদিক ভাসছিল। তিনি ৯৯৯ এর কাছে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে নোয়াখালী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সাথে কথা বলিয়ে দেয়। সেইসঙ্গে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষেও ঘটনাটি জানিয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। সংবাদ পেয়ে নোয়াখালীর হাতিয়া থানা পুলিশের দল একটি উদ্ধারকারী ট্রলার নিয়ে ঘটনাস্থলে যায়।

পরে ওইদিন দুপুর একটায় হাতিয়া থানার ওসি আবুল খায়ের ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে বিকল ট্রলারটি থেকে নারী-শিশুসহ প্রায় ১০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছেন। বিকল ট্রলারটি উদ্ধারকারী ট্রলারের সঙ্গে বেঁধে তীরে নেয়া হয়েছে।

 

  • সর্বশেষ